shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

হারে শুরু চ্যাম্পিয়নদের, বার্সাকে রুখল ডর্টমুন্ড

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৩

সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ী জার্গেন ক্লপের লিভারপুল হার দিয়ে ইউরোপ সেরার মৌসুম শুরু করেছে। নাপোলির মাঠে ২-০ গোলে হেরেছে তারা। ম্যাচ সমতার দিকেই যাচ্ছিল। কিন্তু ম্যাচের ৮২ মিনিটে পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে অল রেডসরা। এরপর ঘরের মাঠে ম্যাচের যোগ করা সময়ে গোল করে ২-০ ব্যবধানের জয় নিয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ শেষ করে ইতালি জায়ান্ট নাপোলি। অন্য ম্যাচে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে গোল শূন্য সমতা করেছে। সর্বশেষ স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচের ৬০ মিনিটে বার্সার জার্সিতে চলতি মৌসুমে প্রথমবার মাঠে নামেন লিওনেল মেসি। কিন্তু দলকে তিনি জয় এনে দিতে পারেননি। অন্যদিকে পেনাল্টি মিস করে নিশ্চিত জয় হাতছাড়া করেছে ডর্টমুন্ড। ম্যাচের ৫৭ মিনিটে জার্মান ফরোয়ার্ড মার্কোস রিউস পেনাল্টি মিস করেন। তার শট ফিরিয়ে দেন বার্সেলোনার জার্মান গোলরক্ষক মার্ক টের স্টেগান। বার্সা ইউরোপ সেরার প্রতিযোগিতায় লজ্জা এড়ালেও রক্ষা হয়নি ইংলিশ ক্লাব চেলসির। ঘরের মাঠে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছে ব্লুজরা। লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে বার্সার কাছে ৫-২ গোলের বড় ব্যবধানে হারে ভ্যালেন্সিয়া। তারা চ‌্যাম্পিয়নস লিগের শুরুতে চেলসির মাঠ থেকে দারুণ জয় তুলে নিয়েছে। ম্যাচের ৭৪ মিনিটে রদ্রিগো গোল করে দলের জয় এনে দেন। এছাড়া চ্যাম্পিয়নস লিগের শুরুর দিন গেল মৌসুমে চমক দেখানো ডাচ ক্লাব আয়াক্স জয় পেয়েছে। তারা লিলিকে ৩-০ গোলে হারিয়েছে। প্রথমার্ধে এক গোল ও দ্বিতীয়ার্ধে দুই গোল করে আয়াক্স। বেনফিকা ২-১ গোলে ঘরের মাঠে লিপজিগের কাছে হেরেছে। সবচেয়ে বড় জয় পেয়েছে অস্ট্রিয়ার ক্লাব রেড বুল সলসবার্গ। বেলজিয়াম ক্লাব গেঙ্ককে ৬-২ গোলে হারিয়েছে তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।