shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেন জেসুস

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৭

নাইজেরিয়া ও সেনেগালের বিপক্ষে আগামী মাসে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। গত জুনে কোপা আমেরিকা ফাইনালে বিতর্কিত লাল কার্ডের পর দুই মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন জেসুস। পেরুর বিপক্ষে ফাইনালে ম্যাচ শেষের ২০ মিনিট আগে রেফারির প্রতি অশোভন আচরণের দায়ে লাল কার্ড পেয়েছিলেন সিটির এই তারকা। ওই ঘটনায় দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনবেমল সিটি তারকাকে আন্তর্জাতিক ম্যাচ থেকে দুই মাস নিষিদ্ধ করে। ঘরের মাঠের ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয় করেছিল স্বাগতিক ব্রাজিল। মাঠ ত্যাগের সময় জেসুস আবেগতাড়িত হয়ে পড়েছিলেন, রাগান্বিত হয়ে পানির বোতলে লাথি মারেন। ব্রাজিল স্কোয়াড : গোলরক্ষক : এডারসন, ওয়েভারটন, সান্তোস। ডিফেন্ডার : দানি আলভেস, ডানিলো, এ্যালেক্স সান্দ্রো, রেনান লোদি, থিয়াগো সিলভা, মারকুইনহোস, এডার মিলিটাও, রডরিগো কাইয়ো। মিডফিল্ডার : ক্যাসেমিরো, আর্থার, ফাবিনহো, মাথেয়াস হেনরিক, ফিলিপ কুটিনহো, লুকাস পাকুয়েটা। স্ট্রাইকার : এভারটন, ফিরমিনো, গ্যাব্রিয়েল বারবোসা, রিচারলিসন, নেইমার, গ্যাব্রিয়েল জেসুস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।