shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ যুবারা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫১

অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলে বড় জয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল। নেপালের রাজধানী কাঠমান্ডুতে এ ম্যাচে ম্যাচের একেবারে শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ৪১ সেকেন্ডের মাথায় কর্নার থেকে পাওয়া বলে হেড করেন ইয়াসিন আরাফত। লঙ্কানদের জালে বল জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৭৬ মিনিটের মাথায় কর্নার থেকে উড়ে আসা বল ক্লিয়ার করেছিল লঙ্কানরা। ডি-বক্সের বাইরে থাকা ফাহিম বলের নাগাল পেলে সরাসরি জালে লক্ষ্য করে জোড়ালো শট নেন। বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়। আর ম্যাচের ৮৬ মিনিটের মাথায় আবারও গোল করেন ফাহিম। এবার বাঁ পায়ের জোরালো শটে লঙ্কান গোলরক্ষককে পরাস্থ করেন তিনি। ৩-০ গোলে এগিয়ে থেকেই ম্যাচ শেষ করে বাংলাদেশ। গত দুই আসরেও জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। ২০১৫ সালে প্রথম আসরে ভুটানকে ২-১ গোলে এবং ২০১৭ সালে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। প্রথম আসরে বাংলাদেশ তৃতীয় হয়েছিল আর পরের আসরে ফাইনালে নেপালের কাছে হেরে রানার্সআপ হয় লাল-সবুজের দলটি। এবার তৃতীয়বারের মতো সাফের এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ। আগামী সোমবার গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপের সেরা দুই দল পাবে সেমি-ফাইনালের টিকিট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।