shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

ক্যারিবিয়ান লিগে বারবাডোজের জয়, সাকিবের ২ উইকেট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ অক্টোবর ২০১৯, ১৩:২০

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সর্বশেষ ম্যাচে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ভালো করতে না পারলেও দারুণ বল করে বারবাডোজ ট্রাইডেন্টসের জয়ে বড় ভূমিকা রেখেছেন সাকিব। এছাড়া ব্যাটিংয়ে নেমে সাকিব ফিরেছেন ১৪ বলে ১৩ রান করে। ত্রিনিদাদে প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সাকিব। ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে বারবাডোজ। খেলায় নতুন বল হাতে নিয়ে প্রথম ওভারেই ফেরান ত্রিনবাগোর কিউই অলরাউন্ডার জিমি নিশামকে। পাওয়ার প্লের দুই ওভারে সাকিব দেন কেবল ৮ রান। এরপর আবার সাকিবকে বোলিংয়ে আনা হয় পঞ্চদশ ওভারে। ত্রিনবাগোর ওপেনার লেন্ডল সিমন্স তখনও টিকে, এগিয়ে নিচ্ছিলেন দলকে। সাকিবের ওভারের চতুর্থ বলে পুল করে ছক্কা মারেন সিমন্স। পরের বলেই শোধ তোলেন সাকিব। জোরের ওপর করা বুদ্ধিদীপ্ত ডেলিভারিতে বোল্ড করে দেন সিমন্সকে। সিমন্স আউট হন ৪৫ বলে ৬০ রান করে। ত্রিনবাগো ২০ ওভারে তোলে ৮ উইকেটে ১৩৪। রান তাড়ায় বারবাডোজ এগিয়ে যায় অনায়াসেই। ওপেনিংয়ে জনসন চার্লস করেন ৪৭ বলে ৫৫, আরেক ওপেনার অ্যালেক্স হেলস ২৭ বলে ৩৩। এরপর তিনে নেমে সাকিব ১৪ বলে ১৩ রান করে আউট হন। এরপর আর জিততে সমস্যা হয়নি বারবাডোজের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।