shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

লঙ্কানদের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ অক্টোবর ২০১৯, ১৪:৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আগামী ২৭ অক্টোবরে অ্যাডিলেডে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে আজ ১৪ সদস্যর দল ঘোষণা করল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার আসন্ন টি-টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন মার্কাস স্টোইনিস। স্টোইনিস বাদ পড়লেও সিরিজে ডাক পড়েছে বেন ম্যাকডারমট ও বিলি স্ট্যানলেকের। নির্বাসন কাটিয়ে অ্যাশেজ দিয়ে ক্রিকেটে ফেরা স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে যুক্ত করা হয়েছে ১৪ সদস্যের দলে। অ্যাশেজে দুর্দান্ত খেলেছেন স্মিথ। সবশেষ ২০১৬ সালে ভারতের বিপক্ষে অজিদের হয়ে শেষ টি-টুয়েন্টি খেলেছেন এই সাবেক অধিনায়ক। তবে অ্যাশেজে জ্বলে না উঠতে পারা ওয়ার্নারের উপর ভরসা রেখেছে বোর্ড। গেল বছর সবশেষ টি-টুয়েন্টি খেলেছেন এই তারকা ওপেনার। অস্ট্রেলিয়ার ১৪ সদস্যর দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারেই, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।