shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

বুধবার ঢাকা আসছেন ফিফা প্রেসিডেন্ট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ অক্টোবর ২০১৯, ১৭:২৫

এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের দেশগুলোর ফুটবলের কি অবস্থা সেটা দেখার জন্য সফরে বেরিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো। তারই অংশ হিসেবে বুধবার বিকেলে ঢাকা এসে পৌঁছাবেন ফিফা প্রেসিডেন্ট। পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ফিফা প্রেসিডেন্টের এ সফরকে বলা হচ্ছে ‘এশিয়ায় গুডউইল সফর’। মঙ্গোলিয়া থেকে বুধবার বিকেলে ঢাকা এসে পৌঁছার কথা রয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ অভিভাবকের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন আজ শনিবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ফিফা প্রেসিডেন্ট। বিভিন্ন কর্মসূচি শেষে বৃহস্পতিবার বিকেলেই ঢাকা ছেড়ে যাওয়ার কথা তার। ঢাকা থেকে তার পরবর্তী গন্তব্য লাওস। বাংলাদেশে এ নিয়ে কোনো ফিফা সভাপতির চতুর্থবার আগমন। ১৯৮০-৮১ সালের দিকে প্রথম হোয়াও হ্যাভেলেঞ্জ এসেছিলেন। এরপর সেপ ব্লাটার দুবার এসেছিলেন। ২০০৬ ও ২০১২ সালে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।