shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

দ্বিতীয়বার শিরোপা জিতল সাকিবের বার্বাডোজ ট্রাইডেন্টস

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ অক্টোবর ২০১৯, ১১:৪২

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ২৭ রানে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতল সাকিব আল হাসানের বার্বাডোজ ট্রাইডেন্টস। প্রথম শিরোপাটি এসেছিল ২০১৪ সালে এই গায়ানা আমাজনকে হারিয়েই। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭১ রানের সংগ্রহ দাঁড় করায় বার্বাডোজ। বিপরীতে গায়ানার ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রানে। তবে দল জিতলেও টানা তৃতীয় ম্যাচে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সাকিব। আগের দুই ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব আজও ছিলেন নিজের ছায়া হয়ে। ব্যাট হাতে পাঁচ নম্বরে নেমে আউট হয়েছেন ১৫ বলে ১৫ রান করে। বল হাতে পাননি পুরো ৪ ওভার শেষ করার সুযোগ, ২ ওভারে খরচ করেছেন ১৮টি রান। সাকিবের নিষ্প্রভতার দিনে বার্বাডোজের হয়ে উজ্জ্বল ছিলেন জোনাথন কার্টার এবং রেয়মন রেইফার। শেষদিকে কার্টারের ২৭ বলে ৫০ রানের ইনিংসে লড়াকু পুঁজি পায় বার্বাডোজ। পরে বল হাতে মাত্র ২৪ রানে ৪ উইকেট শিকার করে গায়ানাকে থামিয়ে রাখেন রেইফার। ঝড়ো ফিফটি হাঁকিয়ে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়ায় ফাইনালের ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন জোনাথন কার্টার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।