shopner bd
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
×

রেকর্ড গোল্ডেন বুট জিতলেন মেসি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ অক্টোবর ২০১৯, ১১:১৭

আবারও গোল্ডেন বুট জিতলেন লিওনেল মেসি। ইউরোপের ঘরোয়া লিগগুলোয় সবচেয়ে বেশি গোল করায় এ পুরস্কার জিতেছেন তিনি। এ নিয়ে রেকর্ড ষষ্ঠ এবং টানা তৃতীয়বার এটি শোকেসে ভরলেন ছোট ম্যাজিসিয়ান। কিলিয়ান এমবাপ্পেকে হারিয়ে পুরস্কারটি ঘরে তোলেন মেসি। গেল মৌসুমে ইউরোপিয়ান ঘরোয়া লিগে ৩৬ গোল করেন বার্সা অধিনায়ক। আর ফরাসি ক্লাব পিএসজির প্রাণভোমরা করেন ৩৩ গোল। পুরস্কারটি জয়ের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চারবার এ পুরস্কার জিতেছেন তিনি। গোল্ডেন বুট জয়ের পর সঙ্গীদের ধন্যবাদ জানান মেসি। তিনি বলেন, আবারও সাফল্যের স্বীকৃতি পেলাম। সতীর্থদের ছাড়া এর একটিও জিততে পারতাম না। সবাইকে ধন্যবাদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।