shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

শেষ টেস্টেও হার, দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল ভারত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ অক্টোবর ২০১৯, ১২:৫৮

তৃতীয় ও শেষ টেস্টে ভারতের কাছে এক ইনিংস ব্যবধানে ও ২০২ রানে হারল দক্ষিণ আফ্রিকা। সেইসঙ্গে ৩-০ ব্যবধানে সফরকারী প্রোটিয়া দলকে হোয়াইটওয়াশ করল কোহলি বাহিনী। রাঁচিতে অনুষ্ঠিত এ টেস্টে শুরুটা ভালো হয়নি ভারতের। কারণ ৩৯ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বসে কোহলিরা। রাবেদার দুর্দান্ত এক বলে এলগারকে ক্যাচ দিয়ে ১০ রান করে সাজঘরে ফেরেন আগারওয়াল। এর পরে পূজারা ও অধিনায়ক কোহলিও বেশি সময় ক্রিজে টিকতে না পারায় বিপদে পড়ে ভারত। তবে এ বিপদ থেকে দলকে উদ্ধার করে রোহিত-রাহানের ব্যাটিং তান্ডব। রোহিতের ৬ ছক্কা ও ২৮ চারে ক্যারিয়ার সেরা ২১২ রানের দুর্দান্ত ইনিংস ও রাহানের ১ ছক্কা ও ১৭ চারে ১১৫ রানের দুর্দান্ত ইনিংসে ৪৯৭ রানে থামে ভারত। প্রোটিয়ার লিন্ডে ৪ উইকেট ও রাবেদা নেন ৩ উইকেট। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শূন্য রানে ফিরেন এলগার। তারপর ৯ রানে ফিরেন ডি-কক। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন হামজা। এ ছাড়াও লিন্ডের ৩৭ রান এবং ভাবুমা ৩২ রানে ১৬২ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। এতে ফলোঅনে পরে প্রোটিয়ারা। উমেশ ৩ উইকেট এবং ২টি করে উইকেট নেন শামি, জাদেজা। আবারো দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালে ফের বিপাকে পরে প্রোটিয়ারা। তৃতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ব্রুন ৩০ রান করে অপরাজিত থাকেন। আর লিন্ডে করেন ২৭ রান। চতুর্থ দিনে মাত্র ২ ওভারের মধ্যেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বোলিংয়ে ৩ উইকে নেন শামি। আর ২টি করে উইকেট নেন উমেশ, নাদিম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।