দুই-একজন ক্রিকেটার এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন : পাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, চলমান আন্দোলনে দুই-একজন ক্রিকেটার নেতৃত্ব দিচ্ছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় দলের ক্রিকেটারদের ১১ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ক্যাম্প ও খেলা বয়কট করা পরিকল্পিত। এছাড়াও আন্দোলনে দুই-একজন ছাড়া বাকীরা জেনেশুনে আসেন নি।
এর আগে, জাতীয় লিগের পারিশ্রমিক বাড়ানো, কোয়াবের বর্তমান কমিটির পদত্যাগসহ ১১টি দাবি তুলে ধরেন সাকিব-মুশফিক-নাঈমসহ দেশের সিনিয়র ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে ১০ জন ক্রিকেটার ১১টি দাবি তুলে ধরেন।