shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

মাশরাফিকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ অক্টোবর ২০১৯, ১২:১৯

বাংলাদেশের ক্রিকেটারদের ১১ দফা দাবিতে ধর্মঘট ডেকে ক্রিকেটকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা ‘ষড়যন্ত্রের’ অংশ হিসেবে মনে করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অন্যদিকে ক্রিকেটাররা তাদের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের মাঝে চলমান সমস্যা সমাধানের জন্য ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিবির সহ সভাপতি মাহবুবুল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনার পর মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয় মাশরাফিকে। মাশরাফির কাছ থেকে বর্তমান অবস্থার জেনে তাকে ক্রিকেটারদের মাঠে ফেরার বার্তা দিতে বলেন প্রধানমন্ত্রী। নভেম্বরে তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ভারত সফরে যাবে বাংলাদেশ। এই সফরকে সামনে রেখে ২৫ তারিখ থেকে টাইগারদের নিয়ে ক্যাম্প শুরু হবে। কিন্তু তার আগে ১১ দফা দাবি নিয়ে ধর্মঘটে ডেকে সব ধরনের ক্রিকেট বর্জন করেছে ক্রিকেটাররা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।