shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

ইংলিশ প্রিমিয়ার লিগে বিশাল জয় পেল বাংলাদেশি হামজার দল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ অক্টোবর ২০১৯, ১২:৪৩

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড গড়েছে লেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচে সাউদাম্পটনকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে ইংলিশ লিগ ইতিহাসের সবচেয়ে বড় জয় পেয়েছে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। এই জয়ে ম্যানসিটিকে টপকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে লেস্টার। সাউদাম্পটনের মাঠে ১০ মিনিটে গোল উৎসব শুরু করে লেস্টার। প্রথম গোল দেন ডিফেন্ডার বেন চি-উইল। ১২ মিনিটে রায়ান বারট্রান্ড লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সেইন্টরা। সুযোগের পুরো ফায়দা নেয়া ফক্সরা। ১৭ মিনিটে দলকে ২-০ গোলে লিড এনে দেন মিডফিল্ডার টিলেম্যান। ১৯, ৩৮ ও ৫৭ মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক করেন স্প্যানিশ ফরোয়ার্ড ইয়োজি পেরেজ। ম্যাচের দ্বিতীয় হ্যাটট্রিক করেন জিমি ভার্ডি ৪৫, ৫৮ ও ম্যাচের ইনজুরি সময়ে গোল করেন এই স্ট্রাইকার। মাঝে ৮৫ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করেন ম্যাডিসন। ৯-০ গোলের এই জয় ইংলিশ লিগে যৌথ ভাবে সেরা বড় জয়। ১৯৯৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড একই ব্যবধানে হারিয়েছিলো ইপসুইচ টাউন এফসিকে। উল্লেখ্য, এই দলে বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী খেলেন। পারফম্যান্স দিয়ে এরই মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।