shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

এমসিসি ক্রিকেট কমিটি থেকে সাকিবের পদত্যাগ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ অক্টোবর ২০১৯, ১৩:৪৪

এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন তিনি। আইসিসির নেওয়া সিদ্ধান্তের পর দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গেটিং বলেন, ‘কমিটি থেকে সাকিবকে হারিয়ে আমরা ব্যথিত। বিগত কয়েক বছর তিনি এই কমিটিতে অনেক অবদান রেখেছেন। তবে তার এই সিদ্ধান্ত সঠিক বলেই আমার বিশ্বাস।’ ২০১৭ সালের অক্টোবরে এমসিসি ক্রিকেট কমিটিতে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। একইসঙ্গে সিডনি এবং বেঙ্গালুরুতে হওয়া কমিটির সভায় উপস্থিত ছিলেন তিনি। এই কমিটিতে মূলত বর্তমান ও সাবেক ক্রিকেটার এবং আম্পায়াররা থাকেন। প্রতি বছর দুবার করে এই কমিটির সভা অনুষ্ঠিত হয়। যেখানে ক্রিকেটের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। ২০২০ সালের মার্চে শ্রীলঙ্কায় এই কমিটির পরবর্তী সভা হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।