shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

টেবিলের তলানিতে থাকা দিজনের বিপক্ষে হারলো পিএসজি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ নভেম্বর ২০১৯, ১৩:৩১

লিগ ওয়ানের চলতি মৌসুমে ১২তম ম্যাচে নিজেদের তৃতীয় হারের স্বাদ পেলো পিএসজি। পয়েন্ট টেবিলের ১৮ নম্বরে থাকা দিজনের মাঠে হেরে ফিরেছে এমবাপে-ডি মারিয়ারা। পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পিএসজিকে ২-১ ব্যবধানে হারিয়েছে মৌসুমের পুরোটা সময় পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া দিজন। ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যায় পিএসজি। ডি মারিয়ার থ্রু থেকে পাওয়া বল প্রতিপক্ষের জালে জড়ান এমবাপে। দুই মিনিট পর ব্যবধান বাড়াতে পারত পিএসজি। মাউরো ইকার্দির শট ঠেকিয়ে দেন গোমিজ। বিরতির ঠিক আগে দিজনকে ম্যাচে ফেরান মুনির চোয়াইয়ার। বক্সের ভেতর বল পেয়ে ডান পায়ের শটে নাভাসের প্রতিরোধ ভাঙেন তিনি। বিরতি থেকে ফেরার পরপরই দিজনকে লিড এনে দেন প্রথমার্ধে বদলি হিসেবে নামা ক্যাডিজ। বক্সের বাঁ প্রান্তে বল পেয়েছিলেন ক্যাডিজ, অ্যাঙ্গেলটাও ছিল কঠিন। ক্যাডিজ সেই কঠিন অ্যাঙ্গেল দিয়েই বাঁ পায়ের দারুণ এক শটে জালে জড়ালেন বল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।