shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ নভেম্বর ২০১৯, ১৩:০১

আইসিসির নিষেধাজ্ঞার জন্য আগামী এক বছর সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে সাকিব আল হাসানকে। তবে অপ্রত্যাশিতভাবে দূরে থাকার সময়কালেও পেলেন সুখবর। সম্প্রতি সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ তৈরি করেছে ভারতের অনলাইনভিত্তিক ক্রিকেট সংবাদমাধ্যম ক্রিকট্র্যাকার। আর সেই একাদশে জায়গা করে নিয়েছেন সাকিব। জানা গেছে, গত ৩ নভেম্বর দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ। আর এই ম্যাচটি আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের হাজারতম টি-টোয়েন্টি ম্যাচ হয়ে দাড়ায়। সেই উপলক্ষে এই একাদশ তৈরি করে সংবাদমাধ্যম ক্রিকট্র্যাকার। সাকিব ছাড়াও সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে আছেন-রোহিত শর্মা, ব্রেন্ডন ম্যাককালাম (উইকেটরক্ষক), বিরাট কোহলি, ইয়ন মরগান (অধিনায়ক), শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, রশিদ খান, লাসিথ মালিঙ্গা, উমর গুল, ইমরান তাহির।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।