shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

বাংলাদেশ একাদশে পরিবর্তন আসছে!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ নভেম্বর ২০১৯, ১৬:৪৩

প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। তবে পরের ম্যাচে যাচ্ছেতাইভাবে ভারতের কাছে হেরে যায় তারা। ফলে তিন ম্যাচ সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি হয়ে দাঁড়িয়েছে ট্রফি নির্ধারণী। এতে যারা জিতবে তারাই শিরোপায় চুমু আঁকবে। রবিবার নাগপুরে গড়াবে তৃতীয় টি-টোয়েন্টি। এটি জিতে সিরিজ ঘরে তুলতে চায় বাংলাদেশ। এজন্য একাদশে পরিবর্তন আনতে পারে তারা। পেসার আল-আমিন হোসেনের জায়গায় ঢুকতে পারেন স্পিনার আরাফাত সানি। এ সিরিজে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। দীর্ঘ ৪ বছর ফিরে প্রথম টি-টোয়েন্টিতে বোলিংটা ভালোই করেন আল-আমিন। তবে দ্বিতীয় ম্যাচে খারাপ পারফরম প্রদর্শন করেন তিনি। ফলে বাদ পড়ছেন ডানহাতি পেসার। তবে বাজে পারফরম করেও অভিজ্ঞতা ও কন্ডিশনের কারণে টিকে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম! এছাড়া দলে আর কোনো রদবদল আসার খবর প্রাথমিকভাবে জানা যায়নি। ব্যাটিং অর্ডারেও কোনো বদল আনার সংবাদ পাওয়া যায়নি। এটি জিততে পারলে পঞ্চম দল হিসেবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। এর আগে তাদের ডেরায় এ সংস্করণে সিরিজ জেতে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলো। বাংলাদেশ সম্ভাব্য একাদশ লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার,মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম,আরাফাত সানি/আল-আমিন,শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।