shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ নভেম্বর ২০১৯, ১০:৩০

ইংল্যান্ড বিশ্বকাপের পরই টেস্টের বিশ্বকাপ শুরু হয়েছে। গত ১ আগস্ট ক্রিকেটের দুই কুলিন সদস্য ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে মাঠে নামে। এর সাড়ে তিন মাস পর টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে প্রথম মাঠে নেমেছে বাংলাদেশ। নিজেদের ঐতিহাসিক এই টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতে বাংলাদেশের সেরা দুই তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল নেই। তাদের ছাড়াই বাংলাদেশ ভালো খেলার চ্যালেঞ্জ নিয়েছে। টেস্টের বড় চিন্তা থাকে টস এবং উইকেট। টস কোন অধিনায়ক জিতবেন তার নিশ্চয়তা দেওয়া যায় না। তবে ইন্দোরের উইকেট ভালো বলে পিস রিপোর্টে জানানো হয়েছে। পেসাররা শুরুর কয়েক ঘণ্টা রাজত্ব করবেন। শুরুতে তাই সাদমান, মুমিনুলদের ভারতীয় পেস আক্রমণ সামলাতে হবে। বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন দাস, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন। ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিশচন্দন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।