shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

বঙ্গমাতা ভলিবলে চতুর্থ বাংলাদেশের মেয়েরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ নভেম্বর ২০১৯, ১৭:২৩

বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপে চতুর্থ হয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ (বৃহস্পতিবার) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৩-০ সেটে হেরে গেছে কিরগিজস্তানের কাছে। অথচ এই দলের বিরুদ্ধেই আগের দিন ৩-২ সেটে দুর্দান্ত এক ম্যাচ জিতেছিল সাবিনা-ডলিরা। গুরুত্বপূর্ণ ম্যাচটি একপেশে বানিয়ে কিরগিজস্তান প্রথম সেট ২৫-১৩, দ্বিতীয় সেট ২৫-১৪ পয়েন্টে ও তৃতীয় সেট ২৫-১২ পয়েন্টে ম্যাচ জিতে নেয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। ফাইনালে তারা ৩-০ সেটে হারিয়েছে মালদ্বীপকে। নেপাল এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হলো। নেপাল তিন সেট জিতেছে ২৫-১৩, ২৫-১২ ও ২৫-৮ পয়েন্টে। বাংলাদেশ এ নিয়ে টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ খেললো। এর মধ্যে লিগ পর্বে আফগানিস্তান ও কিরগগিজস্তানকে হারায় এবং পরাজিত হয় নেপাল ও মালদ্বীপের কাছে। সব মিলিয়ে দুই জয় ও তিন হার নিয়ে টুর্নামেন্ট শেষ করল লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ভলিবলে ফিরে বাংলাদেশের মেয়েরা ভালোই পারফরম্যান্স করেছে। এই অভিজ্ঞতা আগামী মাসে এসএ গেমসে কাজে লাগবে বলেই মনে করছেন দলের কোচ ও খেলোয়াড়রা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।