shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

দলের ১০ ব্যাটসম্যানই ০ রানে আউট!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ নভেম্বর ২০১৯, ১৭:১৫

দলের ১০ ব্যাটসম্যানই আউট হলো ০ রানে! ভারতীয় অনূর্ধ্ব-১৬ হ্যারিস শিল্ডের ম্যাচে এ ঘটনা ঘটেছে। প্রতিপক্ষ দলের ১০ ব্যাটসম্যানকে ০ রানে আউট করেছে মুম্বাইয়ের স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশানল স্কুল। প্রথমে ব্যাট করে ৭৬১ রানের পাহাড় গড়ে তারা। জবাবে আন্ধেরির ওয়েলফেয়ার সেন্টার স্কুল ৭ রানে অলআউট হয়। দলের কোনো ব্যাটসম্যানই রানের খাতা খুলতে পারেনি। রান ৭টি এসেছে অতিরিক্তি খাত থেকে। ১টি বাই ও ৬টি ওয়াইড থেকে এ রান আসে। ফলে ৭৫৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় বোরিভালির স্বামী বিবেকানন্দ স্কুল। ম্যাচে স্বামী বিবেকানন্দ স্কুল ৪ উইকেট হারিয়ে পাহাড় সমান ৭৬১ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৩৩৮ রান করে অপরাজিত থাকে মিত মায়েকর। তার ১৩৪ বলের ইনিংসে ৭টি ছয় ও ৫৬টি চার রয়েছে। টার্গেট তাড়া করতে নেমে ওয়েলফেয়ার দলের ব্যাটসম্যানরা শুরু থেকেই যাওয়া-আসার মধ্যে থাকে। দলের কোনো ব্যাটারই ব্যক্তিগত রানের খাতা খুলতে পারেনি। বিবেকানন্দ স্কুলের হয়ে ৩ রান খরচায় ৬ উইকেট নেয় আলোক পাল। আর ভারাদ ভাজ ৩ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করে। হ্যারিস শিল্ড ক্রিকেট টুর্নামেন্টের ১২৬ বছরের ইতিহাসে এটিই কোনো দলের সবচেয়ে খারাপ ব্যাটিংয়ের স্কোর কার্ড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।