shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

ঢাকায় ফিরলেন চার ক্রিকেটার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ নভেম্বর ২০১৯, ১২:১২

‘নন্দনকানন’ ইডেন গার্ডেনে মুমিনুলদের দুঃস্বপ্নের গল্প সোয়া দুদিনের। গোলাপি বলে দিবারাত্রির ঐতিহাসিক টেস্টে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৪৬ রানে। তবে পাঁচ দিনের টেস্ট হবে ধরেই বাংলাদেশ দলের দেশে ফেরার ফ্লাইট সিডিউল করা হয়েছিল। মূলত সেটাই নিয়ম। খেলা যে কয়দিনেরই হোক না কেন, পাঁচ দিন ধরেই অফিসিয়াল সিডিউল করা হয়। সে হিসেবে কলকাতা টেস্ট চলার কথা ছিল ২৬ তারিখ পর্যন্ত। তাই, ২৭ তারিখ বাংলাদেশ বিমানের কলকাতা-ঢাকা ফ্লাইটেই রাজধানীতে ফেরার কথা ছিল জাতীয় দলের ক্রিকেটারদের। কিন্তু তা আর হচ্ছে না। মাত্র আড়াই দিনেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় এখন ভেঙে ভেঙে যে যার যার মতো দেশে ফেরার পথ খুঁজছেন। এরই মধ্যে রবিবার রাতে অধিনায়ক মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন কলকাতা ছেড়ে চলে এসেছেন রাজধানী ঢাকায় উদ্দেশ্যে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।