shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

ডেভিস কাপে স্পেনের ষষ্ঠ শিরোপা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ নভেম্বর ২০১৯, ১০:৩০

ডেভিস কাপের ১১৯ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে পৌঁছেছিল কানাডা। উপলক্ষটা রাঙানো হলো না তাদের। কারণ প্রতিপক্ষ স্পেনের হয়ে যে খেলেন রাফায়েল নাদাল নামের এক কিংবদন্তি। তাই মর্যাদার এই টুর্নামেন্টে স্পেনের এটা ষষ্ঠ শিরোপা। আর নাদালের পঞ্চম শিরোপা। তাই আনন্দে ভাসছেন নাদাল। বলেন, ‘দারুণ এক সপ্তাহ কাটল। এর চেয়ে বেশি আর কী চাইতে পারি। অসাধারণ এই স্টেডিয়ামে এমন জয় স্মরণীয় হয়ে থাকবে।’ উল্লেখ্য, এই সপ্তাহে মাদ্রিদে আট ম্যাচের আটটিই জিতেছেন নাদাল, এর মধ্যে পাঁচটি এককে। গত পরশু সব শেষ ম্যাচে ডেনিস সাপালভকে ৬-৩, ৭-৬ গেমে নাদাল হারালে নিশ্চিত হয়ে যায় স্পেনের ডেভিস কাপ জেতাটা। কানাডাকে ২-০ ব্যবধানে হারায় স্পেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।