shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সেবা পুনরায় চালু হচ্ছে

  মালয়েশিয়া প্রতিনিধি ০৪ জানুয়ারি ২০২১, ১৭:২৯

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সেবা পুনরায় চালু হচ্ছে

করোনায় আক্রান্ত কর্মচারী ও তাদের সংস্পর্শে থাকা সকলকে কোয়ারেন্টাইন নিশ্চিত করে ৬ জানুয়ারি বুধবার থেকে পাসপোর্ট সেবা পুনরায় চালু করতে যাচ্ছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। 

রোববার (৩ জানুয়ারি) মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে কয়েকজন কর্মচারীর করোনা সংক্রমণ ধরা পড়ায় ১০ জানুয়ারি পর্যন্ত পাসপোর্ট সেবা বন্ধের ঘোষণা দিয়েছিল হাইকমিশন।  
  
দুতালয় প্রধান রুহুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি সেবার কাজে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশন কুয়ালামামপুরের কয়েকজন কর্মচারীর করোনা আক্রান্ত হওয়ার কারণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে চিকিৎসা কেন্দ্রে পাঠানো এবং তাদের সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া মূল হাইকমিশন এবং আম্পাংস্থ পাসপোর্ট সেবা কেন্দ্র সেনিটাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করার কার্যক্রম অব্যহত আছে। 

এ অবস্থায় ৬ জানুয়ারি থেকে পুনরায় আম্পাংস্থ অফিস থেকে পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম শুরু করা হবে। ইতোমধ্যে যারা ৬ জানুয়ারি বা তার পরবর্তী সময়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করেছেন, তা বহাল থাকবে বলে জানানো হয়। 

১, ৪ ও ৫ জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণকারীদের নিজ নিজ সুবিধা মতো দিনে পুনরায় অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।  

এছাড়া আগামী ৯ ও ১০ জানুয়ারি ক্যামেরন হাইল্যান্ডস ও মুয়ার এ পাসপোর্ট বিতরণ যথারীতি বহাল থাকবে। এ বিষয়ে নিচের লিংক থেকে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়। http://appointment.bdhckl.gov.bd/other 

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে হাইকমিশনে এবং পাসপোর্ট সেবাকেন্দ্র সমূহে আগত সকল সেবা প্রত্যাশীদের মালয়েশিয়া সরকার কর্তৃক নির্ধারিত কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।