হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র ০৯ জানুয়ারি ২০২১, ১৭:২৭
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গোলাম আহিয়া জুয়েল (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
শুক্রবার (১ জানুয়ারি) সকালে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। যুক্তরাষ্ট্রস্থ নেত্রকোনা সমিতির নেতৃবৃন্দ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রয়াত গোলাম আহিয়া জুয়েল দীর্ঘদিন ধরে নিউইয়র্কের জামাইকায় বসবাস করেছেন। গত মাসে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন জুয়েল। তার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ থানার নলজুরি গ্রামে। তার মৃত্যুতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
হাসপাতালে তার কিছুটা উন্নতি হলে পরে করোনা আক্রান্ত হয়ে পড়েন। করোনা চিকিৎসা চলাকালীন ১ জানুয়ারি সকালে তিনি মারা যান।
যুক্তরাষ্ট্রস্থ নেত্রকোনা সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা গোলাম আহিয়া জুয়েলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com